Logo

সারাদেশ

ফরিদপুরে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Icon

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:২৪

অ
ফরিদপুরে অধ্যক্ষের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনজুরুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চার কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে ফরিদপুর শহরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “আগামী রোববার (১৯ জানুয়ারি) মধ্যে আসামিদের গ্রেপ্তার করা না হলে ফরিদপুরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাকার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।”

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, সরকারি ইয়াছিন কলেজ এবং সরকারি কলেজ (বায়তুল আমান)-এর শিক্ষক, সহযোগী অধ্যাপক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. সোহেল তানভীর, নীরব ইনতিয়াজ শান্তসহ প্রায় ১৩০-১৫০ জন শিক্ষার্থী।

উল্লেখ্য, বুধবার (১৫ জানুয়ারি) সন্ধ্যার পর কলেজের সামনে একদল দুষ্কৃতিকারী অধ্যক্ষ মনজুরুল ইসলামের ওপর হামলা চালায়। তারা রড দিয়ে তার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যায়। বর্তমানে তিনি ফরিদপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

অপূর্ব অসীম/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন