Logo

সারাদেশ

‘পছন্দ হয়েছে’ বলে নারীর গলা থেকে চেইন ছিনতাই

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:২৬

অ
‘পছন্দ হয়েছে’ বলে নারীর গলা থেকে চেইন ছিনতাই

কক্সবাজার শহরে এক অভিনব কৌশলে প্রকাশ্যে চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে শহরের গোলদিঘির পাড়ে জনবহুল এলাকায় এ ঘটনা ঘটে।

একজন মহিলা সন্তানকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। তখন দুটি মোটরসাইকেল এসে তার পথ গতিরোধ করে। মোটরসাইকেলে থাকা এক যুবক বলল, ‘আপা, আপনার চেইন খুব সুন্দর, আমার পছন্দ হয়েছে’। এরপর গলা থেকে টান দিয়ে তার চেইন ছিনিয়ে নেয়।

প্রকাশ্যে এই চেইন ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়রা হতভম্ব হয়ে পড়েন। এমনকি উপস্থিত অনেকেই ঘটনাটি দেখে হা করে তাকিয়ে ছিলেন। ছিনতাইকারীরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়।

ছিনতাইয়ের শিকার মহিলা কক্সবাজার সদর হাসপাতালের সিনিয়র নার্স অমিতা নাথ জানান, মোটরসাইকেল দুটি হঠাৎ এসে তাকে ঘিরে ধরে। ‘আপনার চেইন আমার পছন্দ হয়েছে’ বলে ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনার পরপরই স্থানীয় অভিভাবকসহ বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন দিক থেকে অভিযান পরিচালনা করছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন