Logo

সারাদেশ

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:৫৬

অ
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে কোটি টাকার চোরাই পণ্য জব্দ

সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে বিজিবি অভিযান চালিয়ে প্রায় সোয়া কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সিলেটের বিভিন্ন এলাকায় বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন টহলদল অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করে।

অভিযানে সুনামগঞ্জের বাংলাবাজার, সোনালীচেলা এবং সিলেটের শ্রীপুর, পান্থুমাই, ডিবিরহাওর, দমদমিয়া, উৎমা, বিছনাকান্দ, সংগ্রাম, তামাবিল, প্রতাপপুর, সোনারহাট বিওপির এলাকায় পণ্যগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে কমলা, চিনি, মহিষ গরু, কিসমিস, জিরা, সাবান ও মদ। একইসঙ্গে বাংলাদেশ থেকে পাচারকালে বিপুল পরিমাণ রসুন ও শিং মাছও জব্দ করা হয়।

জব্দকৃত পশু ও পণ্যের মূল্য ১ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

রেজাউল হক ডালিম/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন