আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার বিচারের দাবি গাইবান্ধায়
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১৪:৩৫
ছবি : বাংলাদেশের খবর
রাজধানীতে আদিবাসী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার বিচার দাবিতে গাইবান্ধার ডিবি রোডে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে আদিবাসী বাঙালি সংহতি পরিষদের উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু। এছাড়া উপস্থিত ছিলেন শিক্ষক মাজহারুল উল মান্নান, ওয়াজিউর রহমান রাফেল, মঞ্জুর আলম মিঠু, নিলুফার ইয়াসমিন শিল্পী ও ব্রিটিশ সরেন প্রমুখ।
বক্তারা আদিবাসী ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, যারা এ হামলা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।
আতিকুর রহমান/এমবি

