কাভার্ডভ্যান চাপায় সাংবাদিকসহ নিহত ২
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৩৭
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরে কাভার্ডভ্যানের চাকায় পৃষ্ট হয়ে সাংবাদিকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৯ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হোতাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- শ্রীপুর উপজেলার বাউনি গ্রামের বাসিন্দা মিনহাজুল কবির মাসুদ (৪০)। তিনি একুশে বানী পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি। অপরজন শ্রীপুর পৌরসভার ২ নং ওয়ার্ডের আইয়ুব পুলিশের ছেলে সম্রাট (৩৮)।
স্থানীয় পথচারী আনোয়ার হোসেন বলেন, হোতাপাড়া এলাকায় মোটরসাইকেলটি ইউটার্ন নেয়ার সময় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটিতে থাকা দুই আরোহী ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ড্রাইভারকে আটক করেছে পুলিশ।
সোহেল/এমবি

