Logo

সারাদেশ

জোর করে কাউকে ক্ষমতায় রাখা গণতন্ত্র নয় : রহমাতুল্লাহ

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৫, ২০:৫৯

অ
জোর করে কাউকে ক্ষমতায় রাখা গণতন্ত্র নয় : রহমাতুল্লাহ

ছবি : বাংলাদেশের খবর

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রহমাতুল্লাহ বলেছেন, ‘জোর করে কাউকে ক্ষমতায় রাখা গণতন্ত্র নয়।’ তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হয়, তবে যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে কেউ ক্ষমতায় থাকে, সেটি গণতন্ত্রের পরিপন্থী।’

রোববার (১৯ জানুয়ারি) ভোলার চরমোনাই ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রহমাতুল্লাহ ১৯৭৫ সালের সময়ের প্রসঙ্গ তুলে বলেন, ‘স্বাধীনতা, গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার ও সাংবিধানিক অধিকার হত্যা হয়েছিল। তখন মানুষ ক্ষুব্ধ হয়ে ফুঁসে উঠেছিল। দেশ সংকটের মধ্যে পড়েছিল। সে সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের পাশে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছিলেন।’

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করেন শহীদ জিয়া।’

রহমাতুল্লাহ বলেন, ‘শহীদ জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে অগ্রসর হয়েছে। যেখানে শেখ মুজিবুর রহমান ব্যর্থ হয়েছেন, সেখানে শহীদ জিয়াউর রহমান সফল হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘বেগম খালেদা জিয়াকে নিঃশেষ করার জন্য মিথ্যা মামলার মাধ্যমে তাকে হয়রানি করেছিল শেখ হাসিনা, তবে বর্তমানে বেগম খালেদা জিয়া সম্মানিত হয়েছেন।’

বিএনপির এই নেতা বলেন, ‘ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি গত ১৫ বছর আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, নির্বাচনের পর জনগণের হাতে নির্বাচিত নেতাদের নির্বাচিত করতে হবে।’

জে আই জুয়েল/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন