Logo

সারাদেশ

ফায়ার লাইসেন্স না থাকায় আবুল খায়ের স্যুপকে জরিমানা

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ২০:৫৫

অ
ফায়ার লাইসেন্স না থাকায় আবুল খায়ের স্যুপকে জরিমানা

গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট এলাকায় আবুল খায়ের গ্রুপের আবুল খায়ের স্যুপ কারখানায় অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের যৌথ টিম। 

এ সময় ফায়ার লাইসেন্স না থাকায় ও ফায়ার লাইসেন্সের শর্ত না মেনে কারখানা পরিচালনা করার দায়ে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর হুমায়ুন কবির বলেন, ফায়ার নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এবং শর্ত ভঙ্গ করে কারখানা পরিচালনার দায়ে আবুল খায়ের গ্রুপের আবুল খায়ের স্যুপ নামের প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, দীর্ঘ ১৪ বছর ধরে কারখানাটি ব্যবসা করলেও ফায়ার সেফটি প্ল্যানের অনুমোদন বা বাস্তবায়ন কোনোটিই করা হয়নি। অগ্নিঝুঁকিতেই রয়েছে প্রতিষ্ঠানটি। বার বার নোটিশ করা হলেও তাদের কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। 

তিনি আরও বলেন, এটি আবুল খায়ের গ্রুপের একটি প্রতিষ্ঠান। ফায়ার সেফটি প্ল্যান ও পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইশার, ভূগর্ভস্থ পানির ট্যাংক, বিকল্প এক্সিট প্ল্যান কিছুই পাওয়া যায়নি। ফলে এ জরিমানা করা হয়েছে।

সোহেল/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন