Logo

সারাদেশ

বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশ

কুড়িগ্রামের তিন বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, কুড়িগ্রাম

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫, ১৫:৪৫

অ
কুড়িগ্রামের তিন বিদ্যালয়কে কারণ দর্শানোর নোটিশ

ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তিনটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। মঙ্গলবার (২১ জানুয়ারি) এ নোটিশ ইস্যু করা হয়।

জানা গেছে, মঙ্গলবার (১৭ জানুয়ারি) ‘শিক্ষকদের স্বেচ্ছাচারী কার্যক্রম, ১০টায় শুরু হয়ে ১টায় ছুটি স্কুল’ শিরোনামে বাংলাদেশের খবরে সংবাদ প্রকাশিত হয়। পরে নড়েচড়ে বসে উপজেলা শিক্ষা অফিস কর্তৃপক্ষ। সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যালয়ের কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত চলার কথা। তবে ওই তিন বিদ্যালয়ে তা মানা হয়নি।

অভিযোগের ভিত্তিতে কাজলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাজলডাঙ্গা ভেড়ামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উমানন্দ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন প্রধান শিক্ষকসহ সংশ্লিষ্ট সকল সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।।

শিক্ষকদের উদ্দেশ্যে পাঠানো নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে লিখিতভাবে অভিযোগের জবাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা ও নিয়মিত কার্যক্রম পরিচালনার জন্য সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণের কথা বলা হলেও, নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি দেওয়া শিক্ষার্থীদের পাঠদানে প্রভাব ফেলতে পারে বলে অভিভাবকরা মন্তব্য করেছেন।

এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন