খুলনা বিভাগীয় সেরা ওসি হলেন কুষ্টিয়ার শেহাবুর রহমান
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৯:৪১
ছবি : বাংলাদেশের খবর
আইনশৃংখলায় বিশেষ ভূমিকা রাখায় খুলনা রেঞ্জের বিভাগীয় সেরা অফিসার হিসেবে পুরস্কার পেয়েছেন কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শেহাবুর রহমান শেহাব।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১১ টায় খুলনা রেঞ্জের ডিআইজি অফিসে ডিসেম্বর ২০২৪ মাসের অপরাধ পর্যালোচনা সভায় এ সম্মাননা প্রদান করা হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক।
এছাড়াও খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ এএসআই হিসেবে কুষ্টিয়া মডেল থানার এএসআই মো. গোলাম আক্তার ভূষিত হন। তার হাতেও ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন ডিআইজি।
ডিসেম্বর মাসের তদন্ত ও অপরাধ দমন কার্যক্রম পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসেবে কুষ্টিয়া মডেল থানাকে নির্বাচিত করা হয় এবং শ্রেষ্ঠ অফিসার হিসেবে পুরস্কৃত হন কুষ্টিয়া মডেল থানার ওসি মো. শেহাবুর রহমান। তাকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন ডিআইজি মো. রেজাউল হক।
এছাড়া খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কুষ্টিয়া মডেল থানার এএসআই মো. গোলাম আক্তারও পুরস্কৃত হন।
এ সময় খুলনা রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন এন্ড ফিন্যান্স), অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম), রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা, খুলনা রেঞ্জের ১০টি জেলার পুলিশ সুপার, ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডান্ট, পিবিআইর পুলিশ সুপার ও সিআইডির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আকরামুজজামান আরিফ/এমবি

