Logo

সারাদেশ

খাজুরিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১২:৩১

অ
খাজুরিয়া উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী খাজুরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন। ২২ জানুয়ারি (বুধবার) ও ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) দুই দিনব্যাপী এই অনুষ্ঠানে ছিল ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরণ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শওকত আলী বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সুলতানা রাজিয়া।

তিনি বলেন, ‘ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সৃজনশীল প্রজেক্ট উপস্থাপনার মাধ্যমে স্কুল ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেছে। এটি বিদ্যালয়ের জন্য গর্বের বিষয়।’

তিনি আরও বলেন, ‘তোমরা সবাই ভালোভাবে পড়াশোনা কর। জাতীয় পর্যায়ে বিদ্যালয়ের সুনাম ছড়িয়ে দিতে হবে। আজ যারা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, তারা সবাই প্রশংসার দাবিদার। বিজয়ের চেয়ে অংশগ্রহণই গুরুত্বপূর্ণ। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশে সহায়তা করে।’

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে. মোহাম্মদ আলী জিন্নাহ, বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মাসুদ মিজি মামুন, ইউপি সদস্য আসাদুজ্জামান খান কালু, মোহন পাটোয়ারী মানিক, জিলন পাটোয়ারী, ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য শাহ আলম কিরনসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক-সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিশেষভাবে পুরস্কৃত করেন আজীবন দাতা সদস্য মাসুদ মিজি মামুন। এছাড়া আসন্ন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ২২৯ জন শিক্ষার্থীদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করার ঘোষণাও দেন তিনি।

এটিআর/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন