Logo

সারাদেশ

কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে মরদেহ উদ্ধার

Icon

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪, ১৩:১৪

অ
কুয়াকাটায় পাবলিক টয়লেট থেকে মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের পাবলিক টয়লেট থেকে নুর হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে সৈকতের পর্যটন পার্কের টয়লেটে মেলে মরদেহটি।

নিহত ব্যক্তি, খুলনা জেলার লবনচোড়া এলাকার সাতচুনিয়া গ্রামের বাসিন্দা নুর হোসেন।

জানা গেছে, নুর হোসেন  (১৫ নভেম্বর) শুক্রবার সকালে কুয়াকাটায় বেড়াতে আসেন। বেলা ১১টার দিকে কুয়াকাটার হোটেল ব্যবসায়ী তার বন্ধু জসিম উদ্দিনের সঙ্গে একটি দোকানে চা খেতে বসেন। এসময় সে তার বন্ধুকে টয়লেটে যাওয়ার কথা বলে নিখোঁজ হন। পরে তার স্বজনদের খবর দিলে খুলনা থেকে রাতে কুয়াকাটায় এসে ওই টয়লেটসহ অনেক স্থানে খোঁজাখুঁজি করেও কোন খবর না পেয়ে পুলিশে অবহিত করেন।

দুপুরে এক দম্পত্তি ওই টয়লেটে প্রবেশ করে ভিতর থেকে দরজা বন্ধ দেখতে কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের উপর থেকে ওই ব্যক্তিকে পরে থাকতে দেখেন।

এ বিষয়ে কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিমল কৃষ্ণ মল্লিক বলেন,  ‘ঠিক কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সেটি এখনো নিশ্চিত বলা যাচ্ছেনা। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এমআইএন/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন