কোকো’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালমোহনে দোয়া
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১৯:৪৯
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া দম্পতির কনিষ্ঠপুত্র আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে লালমোহন উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত।
শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আরাফাত রহমান কোকো ও জিয়াউর রহমানের পরকালের শান্তি কামনা, বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং তারেক রহমান’র সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেন উপস্থিত নেতাকর্মীরা।
পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া ঝান্টুর সভাপতিত্বে ও রোড জামে মসজিদের খতিব মাওলানা আবদুল আউয়ালের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন, শফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির সদস্য সচিব জাকির হোসেন ইমরান, যুগ্ম সম্পাদক নিরব হাওলাদার, উপজেলা জাসাসের সভাপতি আজাদুর রহমান এবং পৌর শ্রমিকদলের সভাপতি হাসান হাওলাদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সোয়েব মেজবা/এটিআর

