Logo

সারাদেশ

৭২ এর সংবিধান মুক্তিযুদ্ধ বিরোধী : ফরহাদ মজহার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৫

অ
৭২ এর সংবিধান মুক্তিযুদ্ধ বিরোধী : ফরহাদ মজহার

ছবি : বাংলাদেশের খবর

৭২ এর সংবিধান মুক্তিযুদ্ধের বিরোধী। দিল্লীর পক্ষে ইসলাম নির্মূল করার জন্যই ৭২ এর সংবিধান রচিত হয়েছিল বলে মন্তব্য করেছেন কবি ও চিন্তক ফরহাদ মজহার।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে অনুষ্ঠিত ‘গণ সার্বভৌমত্ব ও নতুন রাজনৈতিক জনগোষ্ঠী গঠন : প্রেক্ষাপট বঙ্গোপসাগরের ভূরাজনীতি’ শিরোনামে এক মুক্ত সেমিনারে একথা বলেন তিনি।

এসময় ফরহাদ মাজহার বলেন, ‘মুক্তিযুদ্ধের বিরোধী সংবিধান হলো ৭২ এর সংবিধান। সমাজতন্ত্র ও জাতীয়তাবাদকে একসাথে ফ্যাসিস্ট বলে। গণতন্ত্র রাষ্ট্র মানেই ধর্মনিরপেক্ষতা। দিল্লীর পক্ষে ইসলাম নির্মূল করার জন্যই ৭২ এর সংবিধান রচিত হয়েছিল।’

৭২ এর সংবিধান বাতিল করতে হবে মন্তব্য করে এই কবি ও চিন্তক বলেন, ‘এটা বাতিল করা মানে মুক্তিযুদ্ধকে পুনঃপ্রতিষ্ঠা করা। ৭২ এর সংবিধানের পক্ষের লোক হলো দিল্লীর, বিরোধীরা মুক্তিযুদ্ধের পক্ষের।’

বিএনপিকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, ‘আপনারা জিয়াউর রহমানের বিরোধী রাজনীতি করতেছেন। যারা সত্যিকারের বিএনপি, তারা দিল্লীর দালাল না, আপনারা সংবিধান বাতিল চান। সেনাবাহিনী রেফারির ভূমিকা পালন করছে। কারণ এক এগারোর অভিজ্ঞতা খারাপ। পুলিশের কাজ সেনাবাহিনী করতে চায়না। তারা ব্যারাকে ফিরতে চায়।’

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন