Logo

সারাদেশ

চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে আটক ১১

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০২:৪৬

অ
চাঁদপুরে কিশোর গ্যাং সন্দেহে আটক ১১

ছবি : সংগৃহীত

চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা থেকে কিশোর গ্যাং সন্দেহে ১১ জনকে আটক করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত সদর থানা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের আটক করা হয়। এ সময় শহরের বাবুরহাট কলেজ মাঠ, স্বর্ণখোলা রোড ও বড় স্টেশন এলাকায় অভিযান চালানো হয়।

চাঁদপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ১১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে যারা অপরাধমূলক কাজে জড়িত প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনো ধরনের সম্পৃক্ততা না থাকলে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।’

এর আগে, গত সপ্তাহে মডেল থানা ও ডিবি পুলিশের দুটি পৃথক অভিযানে পাঁচজন এবং অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করে আদালতে পাঠানো হয়।

এবি/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন