Logo

সারাদেশ

শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

Icon

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৪:৪৭

অ
শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের শ্রীপুরে আবদুল আওয়াল ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান খোকন সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ এক শিক্ষার্থীর মা মামলা দায়ের করেন। সেই মামলা প্রত্যহারের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কলেজটির শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (২৬ জানুয়ারি) বেলা ১১ টায় আবদুল আওয়াল কলেজের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার জৈনা বাজার ফুটওভার ব্রিজ এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এতে সড়কের দু’পাশে পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

মানববন্ধনে শিক্ষার্থীরা আতাউর রহমান খোকনের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা বলে অভিহিত করেন এবং ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান। শিক্ষার্থীরা বলেন, আমাদের কলেজের দাতা সদস্য আতাউর রহমান খোকন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা বিক্ষোভ ও মানববন্ধন করেছি। অতি দ্রুত মামলাটি প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।

দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী সিয়াম হাসান বলেন, খোকন সরকারের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আমরা আজকে মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছি। শিক্ষার্থীরা জানান, মামলা প্রত্যাহার না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী জানান, অবরোধের ফলে মহাসড়কের দু’পাশে দীর্ঘ যানজটের যানজট সৃষ্টি হয়। দপুর ১ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়েছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একজন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছিলেন। ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে আব্দুল আউয়াল ডিগ্রি কলেজ প্রতিষ্ঠাতা সদস্য আতাউর রহমান খোকন সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। তিনি মামলার এজহারভুক্ত আসামি। 

সোহেল/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন