Logo

সারাদেশ

কুমিল্লায় সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার ১০

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৫, ১৮:০৭

অ
কুমিল্লায় সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেপ্তার ১০

ছবি : বাংলাদেশের খবর

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্রসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে সেনাবাহিনীর ২৩ বীর কুমিল্লা সদর ক্যাম্পের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

অভিযানে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- ২টি নাইন এম এম পিস্তল, ২টি রিভলবার, ২টি রাশিয়ান পিস্তল, ৬ রাউন্ড বুলেট, ৫ ফুট দীর্ঘ একটি রাম দা, একটি বিদেশি তলোয়ার, একটি দেশি রাম দা, একটি চাকু ও ৯ রাউন্ড শর্ট গানের গুলি।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- নগরীর ঝাউতলা এলাকার মো. নাইমুল ইসলাম নাঈম (৩৬), কালিয়াজুড়ি এলাকার আবির হামিদ মাহি (২১), ছোটরা ইদগা এলাকার সাজিদুল ইসলাম (২১), ছোটরা এলাকার সাব্বির হোসেন (২১), মোহাম্মদ আলী (২৪), ঝাউতলার জাবেদুর রহমান (২৯), ধর্মসাগর এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), বুড়িচং উপজেলার সাদকপুর এলাকার আবুল খায়ের (৩৯), কালিয়াজুড়ি এলাকার রাকিব (২১) ও ধর্মসাগর পাড় এলাকার ইসমাইল হোসেনের ছেলে অপু (৪২)। গ্রেপ্তারকৃতদের কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম জানান, সেনাবাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দুপুরে থানায় হস্তান্তর করা হয়েছে। বাকি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হবে।

সোহাইবুল ইসলাম সোহাগ/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন