সেতুতে শুকাতে দেওয়া হয়েছে পাটকাঠি, রাখা হয়েছে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্র। জমেছে কাঁদার স্তূপ। খালের উপর কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু প্রায় দেড় বছর ধরে পড়ে।
থাকলেও চলাচলের জন্য এখনো সংযোগ সড়ক তৈরি হয়নি। এতে যানবাহন চলাচল করতে না পারায় প্রতিদিন হাজারো মানুষ পুরোনো ঝুঁকিপূর্ণ সেতু দিয়েই চলাচল করছে। ফলে যেমন বেড়েছে দুর্ভোগ, তেমনই বাড়ছে দুর্ঘটনা। এমন অবস্থা ঝিনাইদহের শৈলকুপা-লাঙ্গলবাঁধ সড়কের পাইকপাড়া গ্রামের জিকে সেচ খালের ওপর নির্মিত সেতুর। ২০২৩ সালে নির্মিত হয় এই সেতুটি। তবে সেতুটির সীমানা ব্যক্তিমালিকানা জমিতে চলে যাওয়ায় তৈরির দেড় বছরেও হয়নি সংযোগ সড়ক।
স্থানীয়দের অভিযোগ, সেতুটি তৈরির সময় গরমিলের কারণে এমনটি হয়েছে। দ্রুত সেতুটি ব্যবহারের উপযোগী করার দাবি তাদের।
সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে ১৭৪ কোটি টাকা ব্যয়ে ঝিনাইদহের শেখপাড়া থেকে লাঙ্গলবাঁধ ও মাগুরার ওয়াপদা মোড় পর্যন্ত প্রায় ২৭ কিলোমিটার সড়কের প্রশস্থকরণ ও মজবুতিকরণ করা হয়। এর মধ্যে ঝিনাইদহের অংশে কাজের শুরু থেকেই নানা অভিযোগ উঠে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে।
এটিআর/এমআই

