Logo

সারাদেশ

ঘরে ঢুকে ভাবীকে পেটালেন দেবর

Icon

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৯:১০

অ
ঘরে ঢুকে ভাবীকে পেটালেন দেবর

আহত কোহিনুর

পটুয়াখালীর বাউফলে জমি নিয়ে বিরোধের জেরে কোহিনুর বেগম নামের ষাট বছরের এক বৃদ্ধাকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার দেবর শাহাবুদ্দিন মৃধার (৫০) বিরুদ্ধে। এ ঘটনায় বাউফল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার মদনপুরা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃধা বাড়িতে এই ঘটনা ঘটে। আহত কোহিনুর বেগমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, আহত কোহিনুর বেগম অভিযুক্ত শাহাবুদ্দিনের বড় ভাইয়ের স্ত্রী। দীর্ঘদিন ধরে দুই পরিবারের মাঝে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। রোববার বিকেলে ভুক্তভোগী বাড়িতে একা ছিলেন। এসময় পূর্ব বিরোধ নিয়ে তাকে গালমন্দ করেন শাহাবুদ্দিনের মেয়ে। কোহিনুর প্রতিবাদ করলে অভিযুক্ত শাহাবুদ্দিন তার সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে ঘরে ঢুকে কোহিনুরকে পিটিয়ে আহত করেন শাহাবুদ্দিন ও তার পরিবারের সদস্যরা। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। 

অভিযুক্তরা তাকে গলা টিপে হত্যাচেষ্টা করেছেন বলেও অভিযোগ কোহিনুরের। 

অভিযোগের বিষয় জানতে শাহাবুদ্দিনের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও নাম্বার বন্ধ পাওয়া গেছে।

এ বিষয়ে বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরিফুল ইসলাম সাগর/এটিআর 


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন