Logo

সারাদেশ

বাগেরহাটে ‘সাগর পাড়ের জীবন যুদ্ধ’ মাঠ মহড়া

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৫১

অ
বাগেরহাটে ‘সাগর পাড়ের জীবন যুদ্ধ’ মাঠ মহড়া

বাগেরহাটের মোড়েলগঞ্জে ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া `সাগর পাড়ের জীবন যুদ্ধ’ অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় এলাকার একটি গ্রামে ঘূর্ণিঝড় আসার আগে এবং পরে জনসাধারণের করণীয় বিষয় উপস্থাপন করা হয় এ মহড়ায়।

মোড়েলগঞ্জের দক্ষিণবাংলা কলেজ মাঠে ডব্লিউএফপির সহযোগিতায় সুশীলনের বাস্তবায়নে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, সর্বস্তরের মানুষকে দুর্যোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ দুর্যোগের আগে, চলাকালীন ও পরে ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে প্রস্তুতি নিশ্চিতসহ জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার এ মহড়া স্থানীয়দের দুর্যোগ সম্পর্কে সচেতন করবে।

মাঠ মহড়া অনুষ্ঠানে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, বিএনপি নেতা কামাল খান, জামায়াত নেতা মো. কবির হোসেন, সুশীলনের প্রকল্প সমন্বয়কারী ইমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তারা বলেন, ‘বাংলাদেশের মানুষকে, বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করে বেঁচে থাকতে হয়। প্রাকৃতিক দুর্যোগ হয়তো বন্ধ করা যাবে না, কিন্তু প্রত্যেক স্তরে সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।’

এসআর/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন