Logo

সারাদেশ

সুন্দরগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৯:১৪

অ
সুন্দরগঞ্জে আ.লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মজনু মিয়া ওরফে মজনু হিরোকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাতগিরি হিরো বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মজনু হিরো ওই এলাকার মৃত আব্দুস ছাত্তার ওরফে হিরো ছাত্তারের ছেলে। তিনি বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

পুলিশ জানায়, রাত সাড়ে নয়টার দিকে সুন্দরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজহারনামীয় আসামি মজনু মিয়া ওরফে মজনু হিরোকে গ্রেপ্তার করে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ বলেন, ‘জামায়াত কর্মী শাহাবুল হত্যা মামলার এজহারনামীয় আসামি মজনু হিরোকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হবে।’

এআর/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন