Logo

সারাদেশ

ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে প্রাণ গেল মিস্ত্রির

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৪, ০৯:২৭

অ
ঝিনাইদহে বয়লার বিস্ফোরণে প্রাণ গেল মিস্ত্রির

ছবি : সংগৃহীত

ঝিনাইদহ শহরে টায়ার মেরামতের দোকানে গ্যাস বয়লার বিস্ফোরণে সাব্বির হোসেন (২০) নামে এক মিস্ত্রি নিহত হয়েছেন। 

রোববার (১৭ নভেম্বর) দুপুরে শহরের হামদহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাব্বির সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হামদহ এলাকায় রিপন দাসের টায়ার মেরামতের দোকানে কাজ করছিলেন সাব্বির। হঠাৎ করেই টায়ার হিট দেওয়া বয়লার মেশিন বিস্ফোরিত হয়। এতে তিনি আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘এলাকার মানুষ বিকট শব্দে বিস্ফোরণ হওয়ার পর পুলিশকে খবর দেয়। আমরা ঘটনা তদন্ত করছি। ছেলেটি মারা গেছে। তবে এখনো কোনো মামলা হয়নি।’

বিইউ/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন