Logo

সারাদেশ

দুই মেগা প্রকল্পের মালামাল নিয়ে মোংলায় তিন বিদেশি জাহাজ

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, বাগেরহাট

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:০১

অ
দুই মেগা প্রকল্পের মালামাল নিয়ে মোংলায় তিন বিদেশি জাহাজ

মোংলা বন্দরে একদিনে তিনটি বিদেশি বাণিজ্যিক জাহাজ এসেছে। সোমবার (২৭ জানুয়ারি) জেটিতে আসা জাহাজসহ বন্দরে ১৭ বিদেশি জাহাজের অবস্থান করছে।

বন্দর সূত্র জানায়, বন্দরে পানামা পতাকাবাহী জাহাজ এমভি কেএস রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে ৯ নম্বর জেটিতে ভিড়েছে। আর মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এমভি মারসক নামক জাহাজটি ৭ নম্বর জেটিতে ও ভারতের পতাকাবাহী এমভি জাইরা নামক জাহাজটি ৬ নম্বর জেটিতে ভিড়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক (বোর্ড ও জনসংযোগ বিভাগ) মো. মাকরুজ্জামান জানান, এ বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত বন্দরে ৭৪টি বাণিজ্যিক জাহাজ এসেছে। এ সব জাহাজে এলপিজি, কয়লা, বিভিন্ন ধরনের সার, মেশিনারিজ, কন্টেইনারজাত মালামাল, খাদ্য সামগ্রী ও রিকন্ডিশন গাড়ি ছিল।

  • জিসান কবিরাজ/ওএফ
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন