Logo

সারাদেশ

খানসামায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল যুবকের

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, দিনাজপুর

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৫:০৪

অ
খানসামায় মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল যুবকের

দিনাজপুরের খানসামা উপজেলায় মোটরসাইকেল ও ইজিবাইক সংঘর্ষে সোহেল রানা (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সোহেল রানা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের তেলিপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট বাজারের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন। 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে উত্তরা ইপিজেডের উদ্দেশে রওনা দিয়েছিলেন নিহত সোহেল রানা। এ সময় উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের ভুল্লারহাট বাজারে একটি ইজিবাইককে ওভারটেক করলে সামনে থাকা আরেকটির সাথে সংঘর্ষ হয় মোটরসাইকেলের। এ সময় ঘটনাস্থলেই প্রাণ যায় সোহেলের।

খানসামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হক বলেন, সড়ক দুর্ঘটনার বিষয়টি ইতোমধ্যেই অবগত হয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে নিয়মিত মামলা হবে।

  • জে.আর জামান/ওএফ
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন