Logo

সারাদেশ

বাউফলে অটোরিকশাচালক হত্যার ঘটনায় ২ বিএনপি নেতা গ্রেপ্তার

Icon

বাউফল (পটুয়াখালী)প্রতিনিধি

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৭:৩৫

অ
বাউফলে অটোরিকশাচালক হত্যার ঘটনায় ২ বিএনপি নেতা গ্রেপ্তার

পটুয়াখালী বাউফলে অটোরিকশাচালক সুজন হাওলাদারকে (৩৫) হত্যার ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার বাউফল থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে তাদের গ্রেপ্তার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ও ওসি (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেফতাররা হলেন, উপজেলার কনকদিয়া ইউনিয়নের বারেক সিপাহীর ছেলে এনামুল ইসলাম(৩০) ও সত্তার মুন্সীর ছেলে জিহাদ মুন্সী (২৫)। এনামুল কনকদিয়া ইউনিয়ন জিয়া মঞ্চের আহ্বায়ক এবং জিহাদ জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।  

জানা যায়, সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যার দিকে কনকদিয়া বীরপাশা বাজার এলাকায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মূনঈমুল ইসলাম মিরাজের নেতৃত্বে ২০-২৫ জন অটোরিকশাচালক সুজন হাওলাদারকে কুপিয়ে খুন করেন। এ ঘটনায় নিহত সুজনের বাবা নবী আলী হাওলাদার বাদী হয়ে ২০ জনকে নামীয় ও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে বাউফল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

সুজন হাওলাদার আওয়ামী লীগের কর্মী ছিলেন। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর রাজনীতি ছেড়ে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে। 

বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান বলেন, ‘গ্রেপ্তারকৃত জিহাদ ১১ ও এনামুল ১৪ নম্বর এজাহারভুক্ত আসামি। আন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

আরিফুল ইসলাম সাগর/এমজে

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন