Logo

সারাদেশ

‘চুরির অপবাদে’ অটোচালককে হত্যা

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ১৪:২২

অ
‘চুরির অপবাদে’ অটোচালককে হত্যা

কক্সবাজারের সদর উপজেলায় সড়কের পাশ থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার খুরুশকুল পুরাতন ব্রীজ সড়কের পাশে থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

নিহত আবুল কালাম (৪০) খুরুশকুল ইউনিয়নের ফকির পাড়ার বাসিন্দা। তিনি ভাড়া করা একটি অটো চালাতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য ইসমাঈল সোহেল জানান, সকালে হাঁটার জন্য বের হলে খুরুশকুল বেইলি ব্রীজের উত্তর পাশের সড়কের পশ্চিম পাশে মৃতদেহটি দেখা যায়। চিনতে পেরে তার বাড়িতে খবর জানানো হয়।

স্বজনরা জানিয়েছেন, গাড়ি চালিয়ে প্রায়ই রাত ১০টার মধ্যে বাড়িতে চলে যান আবুল কালাম। কিন্তু মঙ্গলবার রাতে ফেরেননি তিনি। গভীর রাত পর্যন্ত না ফিরলে চিন্তিত হয়ে পড়েন তারা। রাতেই বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি তার।

স্থানীয় কয়েকজন অটোচালক জানান, এক টমটম গ্যারেজের মালিক চুরির অপবাদ দিয়ে তাকে মারধর করে হত্যা করেন। এর আগে তাকে গ্যারেজে বেঁধে রেখে স্বজনদের খোঁজে তার বাড়িতে লোক পাঠান ওই গ্যারেজমালিক।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন