Logo

সারাদেশ

সাবেক অধ্যক্ষের মুক্তির দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ

Icon

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৫, ২০:৪৩

অ
সাবেক অধ্যক্ষের মুক্তির দাবিতে মাদ্রাসার শিক্ষার্থীদের বিক্ষোভ

পটুয়াখালীর কলাপাড়ায় দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দায়ের করা নিয়োগ বাণিজ্যের মিথ্যা মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবিতে বিক্ষোভে করেছেন শিক্ষার্থীরা। 

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টা ক্লাস বর্জন করে মাদ্রাসা প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় ওই মাদ্রাসার শিক্ষার্থীরা লাইব্রেরিতে শিক্ষকদের অবরুদ্ধ করে রাখেন। 

জানা গেছে, প্রায় দুই ঘণ্টা ধরে শিক্ষকদের তালাবদ্ধ রেখে ক্লাস বর্জন করেন শিক্ষার্থীরা। এ সময় অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে দ্রুত তার মুক্তির দাবি জানান শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা বলেন, মোস্তাফিজুর রহমান একজন সৎ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। তার বিরুদ্ধে দায়ের করা মামলা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমাদের সম্মানিত স্যারকে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে। আমরা এ ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানাই এবং দ্রুত তার মুক্তি চাই।

বিক্ষোভের খবর পেয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান। তিনি শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীদের সমঝোতার মাধ্যমে লাইব্রেরির তালা খুলে দেন। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্যরা ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ জানুয়ারি নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের মাহবুব এলাহী নামের এক ব্যক্তি কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ এনে মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয় যে, তিনি চাকরি দেওয়ার নামে অর্থ লেনদেন করেছেন।

জাকারিয়া জাহিদ/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন