Logo

সারাদেশ

সোনারগাঁয়ে টিস্যু কারখানায় আগুন

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০২:৩২

অ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঝাউচর এলাকায় মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানায় আগুন লেগেছে।

সোমবার (১৮ নভেম্বর) ভোর ৫টার দিকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। 

আগুন নিয়ন্ত্রণে ঢাকা, সোনারগাঁ, নারায়ণগঞ্জ, ডেমরা, কাঁচপুর, গজারিয়া, বন্দর কোম্পানিসহ ফায়ার সার্ভিসের মোট ১৪টি ইউনিট কাজ করছে।

জানা গেছে, সোমবার (১৮ নভেম্বর) ভোরে ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে আগুনের সূত্রপাত হয়। বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সাভিসের ১৪ টি ইউনিট কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে না আসায় ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তবে ধারণ করা হচ্ছে, কয়েকশো কোটি টাকার ক্ষতি হতে পারে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘সকাল সোয়া ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সাড়ে ৫টার মধ্যে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। হতাহতের কোনো খবর পাওয়া যায়নি এখনো। আগুন নিয়ন্ত্রণে না আসলে ক্ষতির পরিমাণ জানা যাবে না।’

ডিআর/ওএফ/এমইউ


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন