Logo

সারাদেশ

চিতলমারী হাসপাতালে ডা. শর্মীর যোগদান চান না ছাত্র-জনতা

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০২:৪৫

অ
চিতলমারী হাসপাতালে ডা. শর্মীর যোগদান চান না ছাত্র-জনতা

বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) পরিকল্পনা হিসেবে সদ্য পদায়ন হওয়া ডা. শর্মী রায়ের যোগদান চান না স্থানীয় ছাত্র-জনতা।

শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, দুর্নীতিবাজ ডা. শর্মী রায়কে নয়, একজন দক্ষ ও সৎ কর্মকর্তাকে এই উপজেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্ব দেওয়ার। 

রবিবার (১৭ নভেম্বর) দুপুরে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে জড়ো হয়ে বিক্ষোভকালে এ দাবি জানান তারা। পরে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন বিষয়টি ঊধ্র্বতন কর্মকর্তাদের জানানোর আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দা আল আমিন বলেন, ‘ডা. শর্মী রায় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা থাকা অবস্থায় দুর্নীতির কারণে স্থানীয়রা তার বিরুদ্ধে মিছিল ও সভা করেছেন। তার মাধ্যমে ওই উপজেলার মানুষ তেমন সেবা পাননি। চিতলমারীবাসী ছাত্র-জনতার অভ্যুত্থানের পর সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন হাসানকে তাড়িয়েছি। এখন পুনরায় আরেক দুর্নীতিবাজকে মেনে নিতে পারব না।’

শিক্ষার্থী কাওছার আলী বলেন, ‘স্থানীয়দের দাবি উপেক্ষা করে যদি ডা, শর্মীকে চিতলমারীর ইউএইচএফপিও হিসেবে দেওয়া হয়, তাহলে চিতলমারীবাসী দুর্বার আন্দোলন গড়ে তুলবে।’

চিতলমারী ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সুমন তালুকদার বলেন, ‘স্থানীয়দের দাবির বিষয়টি ঊধ্র্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সেখান থেকে সিদ্ধান্ত দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এ বিষয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শর্মী রায় বলেন, ‘বদলির আদেশ পেয়েছি। যোগদানের বিষয়টি ওখানের মানুষের উপর নির্ভর করে। তারা যদি আমাকে গ্রহণ করতে না চান, তাহলে আমি যাব না। তবে মোড়েলগঞ্জে ছাত্র-জনতা আমার বিরুদ্ধে মিছিল করেননি। একজন ব্যক্তি তার দুর্নীতি ধামাচাপা দিতে টাকা দিয়ে কিছু লোককে দিয়ে মিছিল করিয়েছেন। সুযোগ পেলে অবশ্যই চিতলমারীবাসির সেবা করব।’

বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রাণালয় থেকে ডা. শর্মী রায়কে চিতলমারীতে বদলি করা হয়েছে। বদলির ব্যাপারে আমাদের কোনো হাত নেই। তার বিরুদ্ধে মিটিং-মিছিল ও মানববন্ধন হয়েছে বলে শুনেছি। বদলি ঠেকাতে হলে ছাত্র প্রতিনিধিদের ডিজি (স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক) বরাবর যোগাযোগ করতে হবে।’

এটি/এমইউ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন