Logo

সারাদেশ

ফলের ওপর শুল্ক প্রত্যাহারের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫, ১৫:৫৭

অ
ফলের ওপর শুল্ক প্রত্যাহারের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

সাভারের আশুলিয়ায় ফল ব্যবসায়ীরা 'সস্তা ফলে সুস্থ জীবন' স্লোগানকে সামনে রেখে বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাইপাইল আড়ৎ ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রায় চার শতাধিক ফল ব্যবসায়ী অংশগ্রহণ করেন। 

ব্যবসায়ীরা বলেন, ‘ফল কোন প্রকার বিলাসী পণ্য নয়, এটি সাধারণ মানুষের পুষ্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলের ওপর শুল্ক বৃদ্ধি হওয়ায় সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে এবং ব্যবসায়ীরাও চরম সমস্যায় পড়েছে।’

সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, ‘আমাদের সংগঠনে প্রায় ১২শ ফল ব্যবসায়ী আছেন। শুল্ক বৃদ্ধি হওয়ার পর আমাদের ব্যবসা ধ্বংসের পথে। আমরা দ্রুত এই শুল্ক প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

সমিতির সভাপতি আইয়ুব আলী জানান, ‘ফলের ওপর শুল্ক বাড়ানোর ফলে সাধারণ মানুষ ফল কিনতে পারছে না, ফলে বিক্রি কমে গেছে। যদি শুল্ক প্রত্যাহার না করা হয়, তাহলে আমরা বিক্রি বন্ধ করে দেব।’

মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ীরা আরও বলেন, ‘যদি শুল্ক প্রত্যাহার না হয়, তাহলে কেন্দ্রীয় কমিটির নির্দেশে আমরা আরও কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।’

হাসান ভুঁইয়া/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন