ছবি : বাংলাদেশের খবর
নাটোরের বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগে আক্রান্ত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হচ্ছেন লালপুর উপজেলার চংধুপইল ইউনিয়নের চকশোভ গ্রামের সেকেন্দার আলীর ছেলে, যিনি দীর্ঘদিন ধরে জ্বরে আক্রান্ত ছিলেন।
জানা গেছে, ২২ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি রাজশাহীতে একটি প্রাইভেট ক্লিনিকে যান এবং সেখান থেকে চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ইনজেকশন গ্রহণ করেন। কিন্তু হঠাৎ বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাত ১১টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রেজাউল করিম বলেন, ‘রোগীর শারীরিক অবস্থার অবনতির পর তাকে হাসপাতালে আনা হয়। তার পূর্বের পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্র দেখে ডেঙ্গু পরীক্ষা করা হলে তার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসা শুরুর কিছু সময় পর তিনি মারা যান।’
মেহেদী হাসান তানিম/এমআই

