Logo

সারাদেশ

মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় আগুন, ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ০৬:১০

অ
মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় আগুন, ৬ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা গ্রুপের পাল্প অ্যান্ড পেপার মিলের টিস্যু প্লান্ট-২ ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১২টি ইউনিট প্রায় ছয় ঘণ্টা চেষ্টা করে সকাল সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, সোমবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চালের ঝাউচর এলাকার মেঘনা গ্রুপের ফ্রেশ টিস্যুর গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ফায়ার সার্ভিস এবং মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। টিস্যু কারখানা হওয়ায় মুহূর্তেই আগুন কারখানার চারদিক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে অনেকটা বেগ পেতে হয় ফায়ার সার্ভিসের সদস্যদের। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, রাতের ডিউটি করতে আসা অনেক শ্রমিক সেখানে আটকা পরতে পারেন। আগুনের তীব্রতা এতো বেশি যে তাৎক্ষণিক সবাইকে বের করতে পারেনি কর্তৃপক্ষ।  আগুন ছড়িয়ে পড়েছে এক ভবন থেকে আরেক ভবনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, ‘ভোর সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সাড়ে ৫টার মধ্যে তারা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।’

ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপ-পরিচালক সালেহ উদ্দিন বলেন, ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড পেপার কারখানায় আগুনের খবর পেয়ে মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ আমাদের প্রায় ১২টি ইউনিট কাজ করছে প্রায় ছয় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো বলা যাচ্ছে না। এখনো পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

এমআই/ওএফ

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন