Logo

সারাদেশ

নওগাঁ আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক কবির

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৫:০৮

অ
নওগাঁ আইনজীবী সমিতির সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক কবির

ছবি : বাংলাদেশের খবর

নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি এমএইচএম জাহাঙ্গীর আলম ও শওকত ইলিয়াছ কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১১ টা থেকে একটানা বিকেল ৩টা পর্যন্ত আইনজীবী সমিতির লাইব্রেরি কর্নারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর বিকেল সাড়ে ৪ টার দিকে ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার আব্দুর রশিদ -(১) ১৫ সদস্যের একটি কমিটি ঘোষণা করেন।

কমিটির সদস্যরা হলেন- সহসভাপতি  পদে দেওয়ান মাহবুব আলী (সুজা) ও নজমুল ইসলাম কবিরাজ, সহ-সাধারণ সম্পাদক প্রশাসন পদে রেজাউল করিম-১ (ঝন্টু),সহ-সাধারণ সম্পাদক লাইব্রেরি পদে আবু বকর সিদ্দীক, সহ-সাধারণ সম্পাদক আপ্যায়ন, ক্রীড়া ও সংস্কৃতি পদে সাব্বির আহম্মেদ।

কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- এস.এম সরোয়ার হোসেন, জহুরুল ইসলাম-২, মো. জাহাঙ্গীর আলম-২, মমিরুল ইসলাম, নুসরাত ই আলম কেয়া, মো. আতিকুর রহমান, আল আমিন,এস এম জোবায়ের, তারেক হোসাইন এবং সাজেদুর রহমান-৩ (পরাগ)।

এম এ রাজ্জাক/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন