নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি হাস্যকর : ছাত্রদল সভাপতি
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ১৯:১১
ফেব্রুয়ারি মাসে ডাকা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মসূচি হাস্যকর, তাদের কর্মসূচি ছাত্রসমাজ প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে পাথালিয়া ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলনে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের নিয়ম বহির্ভূত কাজে লিপ্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
সম্মেলনে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহফুজ ইকবালসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এর আগে, বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে কর্মী সম্মেলনে যোগ দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
- ওএফ

