Logo

সারাদেশ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪০

অ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ছবি : সংগৃহীত

দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে দীর্ঘ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আবারও ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করে ঘাট কর্তৃপক্ষ।

এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এই রুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। 

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে শুক্রবার রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। আজ বেলা ১১টার দিকে কুয়াশা কমে যাওয়ার পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।’

তিনি আরও বলেন, পাড়ে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এ পথে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে।’

কাজী আব্দুল কুদ্দুস/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন