Logo

সারাদেশ

নরসিংদীতে ৯ হাজার স্বেচ্ছাসেবীর মিলনমেলা

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৪২

অ
নরসিংদীতে ৯ হাজার স্বেচ্ছাসেবীর মিলনমেলা

ছবি : বাংলাদেশের খবর

নরসিংদীতে ৫ শতাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের প্রায় ৯ হাজার স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে দিনব্যাপী মিলনমেলা ‘বিজয় ২’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) নরসিংদী ড্রিম হলিডে পার্কে এ আয়োজন করে নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। এর আগে উদ্বোধন করেন রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা’র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দীন।

নরসিংদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের আহ্বায়ক মাহবুবুর রহমান মনিরের সভাপতিত্বে মিলনমেলায় আরও উপস্থিত ছিলেন- নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ঢাকা জেলার নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ, ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা, এথ্রি কালার কেমের চেয়ারম্যান আব্দুল্লাহ্ আল মামুন, আরবিআর ইনোভেশনস লিমিটেডের পরিচালক সঞ্জয় কুমার সাহা, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক সংগঠক রাসেল বিন হাসানাতসহ অনেকেই।

সকাল ১০টায় শুরু হওয়া এ মিলনমেলা চলে দিনব্যাপী। জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ের ক্ষুদ্র ও বৃহৎ সংগঠনের স্বেচ্ছাসেবীরা একত্রিত হয়ে উদযাপন করেন দিনটি। রক্তদান, দারিদ্র্য বিমোচন, সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময় করেন সংগঠনের প্রতিনিধিরা। এছাড়া, কারাতে প্রদর্শনীসহ বিভিন্ন ব্যতিক্রমী আয়োজন উপভোগ করেন অংশগ্রহণকারীরা।

সুমন রায়/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন