ছবি : সংগৃহীত
রাজধানীর কামরাঙ্গীচরে রীমা আক্তার লিপি (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৭ নভেম্বর) রাতে কামরাঙ্গীচর থানাপুলিশ এ মরদেহ উদ্ধার করে। বিষয়টি নিশ্চিত করেছেন কামরাঙ্গীচর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।
নিহত গৃহবধূ নোয়াখালীর চাটখিল উপজেলাধীন হিরাপুর গ্রামের লিয়াকত আলীর মেয়ে। তার স্বামী মামুনসহ ২ ছেলে ও এক মেয়েকে নিয়ে কামরাঙ্গীরচর পশ্চিম রসুলপুর চান মসজিদের পাশে একটি বাসায় থাকতেন তিনি।
পরিবারের বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, পারিবারিক-সাংসারিক জটিলতায় মানসিক অস্থিরতা থেকে রোববার রাত ১০ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে যেকোনো সময়ে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেন লিপি।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অন্য কোনো কারণ রয়েছে কি না- তা তদন্ত সাপেক্ষে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর দেখা যাবে বলেও জানান এই কর্মকর্তা।
এআই/এটিআর

