Logo

সারাদেশ

সরাইলে বাস উল্টে নিহত ১

Icon

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪, ১০:৫৪

অ
সরাইলে বাস উল্টে নিহত ১

ছবি : বাংলাদেশের খবর

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মামুন স্পেশাল পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।  

সোমবার (১৮ নভেম্বর) ভোর রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম গোপী কান্ত ঘোষ (৩০)। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লুটিয়া গ্রামের গোবিন্দ ঘোষের ছেলে।   

জানা যায়, সোমবার ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল মামুন স্পেশাল পরিবহনের একটি বাস। পথে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ভৈষামুড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ওপর উল্টে পড়ে যায়। এতে গাড়িতে থাকা তিনজনের মধ্যে একজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিসৎক গোপী কান্ত ঘোষকে মৃত ঘোষণা করেন।    

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মারগুব তৌহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই বাসচালক ও তার সহযোগী পালিয়ে গেছেন। বাসটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।    

বিএইচ/

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন