Logo

সারাদেশ

বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

Icon

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৫

অ
বিএনপির ২ গ্রুপের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

ছবি : সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন। নিহত মো. সেলিম ভূঁইয়া হেঁসাখাল ইউপির স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় উপজেলার বাঙ্গড্ডা বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, বাঙ্গড্ডা নাঙ্গলকোট উপজেলা বিএনপির সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া সমর্থকরা একটি গাড়িবহর নিয়ে বাঙ্গড্ডা বাজার অতিক্রম করার সময় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ লাগে। এ সময় উভয়পক্ষের সংঘর্ষে সেলিম ভূইয়া নিহত হন।

এদিকে সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া নিহত সেলিম ভূইয়াকে নিজের কর্মী বলে দাবি করেছেন। বিএনপির উপজেলা সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘দুই গ্রুপের মারামারিতে একজন নিহত হয়েছেন। তার মরদেহ সরকারি হাসপাতালে রয়েছে।’

সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন