Logo

সারাদেশ

পুলিশ-ডাকাত দলের বন্দুকযুদ্ধে আহত ২

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৮

অ
পুলিশ-ডাকাত দলের বন্দুকযুদ্ধে আহত ২

ছবি : বাংলাদেশের খবর

মুন্সীগঞ্জ সদরের কালীরচর এলাকায় পুলিশ ও ডাকাত দলের মধ্যে গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় দুই ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পুলিশ অভিযান চালিয়ে ককটেল, রাইফেল, চায়নিজ কুড়াল, স্পিডবোটসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে।  

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে সদর থানার অধারা ইউনিয়নের কালীরচর গ্রামের মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।  

সদর থানার ওসি সাইফুল আলম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করছিল। ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারের উদ্দেশ্যে আমাদের টিম মেঘনা নদীতে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা স্পিডবোটে পালানোর চেষ্টা করে। এ সময় তারা পুলিশের দিকে গুলি ছোড়ে, তবে পাল্টা গুলি ছোঁড়ে পুলিশ।’

তিনি আরও বলেন, ‘গুলিবিনিময়ের পর ডাকাতরা পাশের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রামে ঢুকে পালিয়ে যায়। তবে পুলিশ চারটি ককটেল, একটি রাউন্ড গুলি, কুড়াল এবং স্পিডবোট উদ্ধার করেছে। ডাকাত সদস্যদের ধরতে পুলিশ ধাওয়া করে, কিন্তু তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি।’

মো. আবু সাঈদ/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন