Logo

সারাদেশ

মেঘনায় ১৬ লাখ মিটার কারেন্টজাল জব্দ

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ০২:৪৯

অ
মেঘনায় ১৬ লাখ মিটার কারেন্টজাল জব্দ

ছবি : প্রতিনিধি

চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি লাইটার জাহাজ থেকে ১৬ লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (১৮ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তাকিউল আহসান, (এক্স), বিএন।

লেফটেন্যান্ট তাকিউল আহসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আনুমানিক বিকেল সাড়ে ৪টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড স্টেশনের সদস্যরা চাঁদপুরের মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মুন্সীগঞ্জ-বরিশাল গামী ১ টি লাইটার জাহাজের গতিবিধি সন্দেহ মনে হলে অভিযানিক দল থামিয়ে জাহাজটিতে অভিযান পরিচালনা করে।

পরে লাইটার জাহাজটি তল্লাশি করে আনুমানিক ১৬ লাখ মিটার অবৈধ ব্যবহার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।  

চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম এর উপস্থিতিতে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

এএভি/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন