সাড়ে ৪ কেজি গাঁজাসহ মাদক দম্পতি আটক
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫৮
গাজীপুরের শ্রীপুরে সাড়ে চার কেজি গাঁজা ও ২৪ হাজার টাকাসহ এক মাদক দম্পতিকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার শ্রীপুর-রাজাবাড়ি আঞ্চলিক সড়কের শ্মশান ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার এনায়েতপুর গ্রামের মুন্নাফের ছেলে আল-আমিন (৩০) ও তার স্ত্রী কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মৃত তাহেরের মেয়ে ফাতেমা (২৬)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর রেল ক্রসিংয়ের পূর্বদিকে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে সাড়ে চার কেজি গাঁজা, বিক্রির ২৪ হাজার টাকা ও মাদক পরিমাপের একটি নিক্তি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
সোহেল/এমবি

