Logo

সারাদেশ

উলিপুরের দুর্গম চরে জেলা প্রশাসকের মতবিনিময়

Icon

মাল্টিমিডিয়া করেসপন্ডেট, কুড়িগ্রাম

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:২২

অ
উলিপুরের দুর্গম চরে জেলা প্রশাসকের মতবিনিময়

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদী বিচ্ছিন্ন এক দুর্গম চরে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্থানীয় নারীদের নিয়ে মতবিনিময় করেছেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

উলিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বজরা ইউনিয়নের খামার দামারহাট এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত নারীরা তাদের সন্তানদের লেখপড়াসহ নিজেদেরকে স্বাবলম্বী করতে ঘরে বসে হস্ত ও কুটির শিল্পের কাজ করার ইচ্ছা পোষণ করেন। তারা নদীভাঙ্গন রোধসহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার সাহা, সহকারী কমিশনার ভূমি কাজী মাহমুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নার্গিস ফাতিমা তোকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের সহকারী প্রকৌশলী রাজন, নারী উদ্যোক্তা ফরিদা ইয়াসমীন, স্থানীয় সংগঠন ফ্রেন্ডশিপের প্রতিনিধিসহ জনপ্রতিনিধিরা।

পরে উপস্থিত চরবাসীদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়।

  • ওএফ
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন