Logo

সারাদেশ

বান্দরবানে অপহৃত ৭ শ্রমিককে উদ্ধার করেছে যৌথ বাহিনী

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩

অ
বান্দরবানে অপহৃত ৭ শ্রমিককে উদ্ধার করেছে যৌথ বাহিনী

ছবি : বাংলাদেশের খবর

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের লুলাইন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অপহৃত ৭ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে তাদেরকে উদ্ধার করা হয়।  

উদ্ধারকৃত শ্রমিকরা হলেন- মো. নুরুল (৫০), মো. আলমগীর (৩৫), মো. শফি আলম (৩২), মো. হেলাল (৪০) ও মো. জামাল (৩২)। অন্য দুই শ্রমিকের নাম জানা যায়নি।  

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ ফেব্রুয়ারি লামা উপজেলার সরই ইউনিয়নের একটি খামার বাড়িতে কাজ করার জন্য ৭ শ্রমিককে অস্ত্রের মুখে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। অপহরণের পর থেকে ওই এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে আসছিল যৌথ বাহিনী। সোমবার রাতে লুলাইন এলাকায় অভিযান পরিচালনা করার সময় অপহৃত শ্রমিকদের উদ্ধার করা হয়।  

পুলিশ ধারণা করছে, মুক্তিপণ আদায়ের পর শ্রমিকদের লুলাইন এলাকায় রেখে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। তবে, এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী কোনো অভিযুক্তকে আটক করতে পারেনি।  

বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম বলেন, ‘সোমবার সন্ধ্যায় সন্ত্রাসীরা শ্রমিকদের ছেড়ে দেয়। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানের কারণে তারা শ্রমিকদের মুক্তি দেয়। বর্তমানে শ্রমিকরা তাদের পরিবারের কাছে ফিরে গেছে।’  

সোহাইবুল ইসলাম সোহাগ/এমআই

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন