Logo

সারাদেশ

কুয়াকাটায় বাংলাভিশনের সাংবাদিক মিরনকে কুপিয়ে জখম

Icon

কুয়াকাটা প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৬

অ
কুয়াকাটায় বাংলাভিশনের সাংবাদিক মিরনকে কুপিয়ে জখম

ছবি : বাংলাদেশের খবর

কুয়াকাটায় বাংলাভিশন টেলিভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরনকে বেধড়ক কুপিয়ে গুরুতর জখম করেছে সশস্ত্র দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কুয়াকাটা পৌরসভায় নিজ বাসার সামনে একদল দুর্বৃত্ত তার ওপর হামলে পড়ে। মুমূর্ষু অবস্থায় স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান।

পরিবারের সদস্যরা জানান, মিরন ঢাকা থেকে রাতে কুয়াকাটায় ফেরেন। তুলাতলী মহাসড়কে নেমে বাসায় যাওয়ার সময় দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। তার এক হাতের রগ কেটে দেওয়া হয়েছে, অন্য হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন। এছাড়া মাথা, পেট ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর কোপের চিহ্ন রয়েছে।

এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। এতে কুয়াকাটার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

জাকারিয়া জাহিদ/এমআই
Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন