Logo

সারাদেশ

মাটি খননের সময় এক্সকাভেটরের নিচে চাপা পড়ে চালক নিহত

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫৬

অ
মাটি খননের সময় এক্সকাভেটরের নিচে চাপা পড়ে চালক নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক্সকাভেটর (ভেকু মেশিন) উল্টে মেহেদী হাসান মিরাজ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার বড় পুটিমারি গ্রামে জিকে ক্যানালের খননকাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মেহেদী হাসান মিরাজ পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বারোমাইল গ্রামের জিয়াউর রহমানের ছেলে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমডাঙ্গার বড় পুটিমারি গ্রামে জিকে ক্যানালে এক্সকাভেটর দিয়ে খনন কাজ করছিলেন চালক মেহেদী হাসান মিরাজ। এসময় হুটকরে এক্সকাভেটরটি উল্টে গেলে তিনি নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মিরাজের মরদেহ উদ্ধার করেন।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আল-মামুন বলেন, একটি প্রকল্পের আওতায় আলমডাঙ্গা জিকে ক্যানেলের খনন কাজ চলছিল। এসময় এক্সকাভেটরটি উল্টে চালক মেহেদী হাসান মিরাজ তার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করেছি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, আমরা লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছি। নিহত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা দাবি না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হবে।

ফেরদৌস ওয়াহিদ/এটিআর


Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন