আলফাডাঙ্গা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মেহেদী, সম্পাদক নাজমুল
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৭
ফরিদপুরের আলফাডাঙ্গায় বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের থানা শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা সদর বাজারের চুয়াল্লিশের মোড়ে এ সম্মেলন হয়।
সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলনের থানা শাখার সভাপতি মুহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক এম একরামুল হক।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামী আন্দলোনের থানা শাখার সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, সহসভাপতি মুফতি বেলায়েত হোসাইন হামিদী, সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দক, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাকের আলী, থানা মুজাহিদ কমিটির ছদর আক্কাছ আলী, ইসলামী আন্দোলনের থানা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল আমিন প্রমুখ।
সম্মেলনের সার্বিক সহযোগিতা করেন ইসলামী আন্দোলনের আলফাডাঙ্গা থানা শাখার সহসভাপতি হাদী মুহাম্মদ জসিম।
সম্মেলন শেষে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের আলফাডাঙ্গা থানা শাখার সভাপতি হিসেবে মেহেদী হাসান, সহসভাপতি আশিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের নাম ঘোষণা করা হয়। পরে তাদের জেলা শাখার সাধারণ সম্পাদক এম একরামুল হক শপথবাক্য পাঠ করান।
এমজে

