Logo

সারাদেশ

মিরসরাইয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল

Icon

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৫২

অ
মিরসরাইয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শেখ মুজিবের ম্যুরাল

চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতা এবং জাতীয় নাগরিক কমিটির ব্যানারে উপজেলা পরিষদ এলাকায় মিছিল পরবর্তী সময়ে ম্যুরালটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এসময় ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বিক্ষুব্ধরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিরসরাই প্রতিনিধি আসিফ বলেন, ‘আমরা, ছাত্রদল, শিবির মিলে শেখ মজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করেছি। আমরা ফ্যাসিবাদের কোনো চিহ্ন বাংলার মাটিতে রাখব না।’

সাফায়েত মেহেদী/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন