Logo

সারাদেশ

মির্জা আজমের বাসভবনে আগুন

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৫

অ
মির্জা আজমের বাসভবনে আগুন

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের জামালপুর শহরের বাসভবনে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।  

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিক্ষোভকারীরা বুকুলতলাস্থ তার বাসভবনের সামনে সমবেত হয়ে বুলডোজার কর্মসূচি শুরু করে। তবে বুলডোজার বিকল হয়ে গেলে ক্ষুব্ধ জনতা বাসায় আগুন ধরিয়ে দেয়।  

এদিকে একই সময়ে জামালপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলীর বাসভবনেও অগ্নিসংযোগ করা হয়েছে।  

এর আগে, বৃহস্পতিবার দুপুরে বকশীগঞ্জ উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও কিয়ামত উল্লাহ ডিগ্রি কলেজে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, ‘আমরা বৈষম্যের প্রতীক ভেঙে ফেলেছি। বাংলার মাটিতে স্বৈরাচার ও দুঃশাসনের কোনো চিহ্ন রাখব না।’ 

মেহেদী হাসান/এটিআর

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন