Logo

সারাদেশ

কাফনের কাপড় গায়ে সড়ক অবরোধ

সেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহারের দাবি

Icon

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪, ১৫:১৮

অ
সেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহারের দাবি

কাফনের কাপড় গায়ে জড়িয়ে সেন্টমার্টিন ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহারের দাবিতে সড়ক অবরোধ করেছে সেন্টমার্টিনের বাসিন্দাসহ কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্ট সংগঠনগুলো। সেন্টমার্টিনের বিভিন্ন সংগঠনসহ পর্যটন সংশ্লিষ্ট প্রায় ১২টি সংগঠন অংশ নেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে কলাতলী ডলফিন মোড়ে জড়ো হতে থাকে শত শত সেন্টমার্টিনের বাসিন্দা ও কক্সবাজারের পর্যটন সংশ্লিষ্টরা। তারা মিছিলসহ কলাতলী ডলফিন মোড়ে এসে সড়ক অবরোধ করে।

সেন্টমার্টিনের বাসিন্দা হামিদ হোসেন বলেন, সেন্টমার্টিন নিয়ে যে সিদ্ধান্ত পরিবেশ উপদেষ্টা নিয়েছে সেটি স্বৈরাচারী সিদ্ধান্ত। এ সিদ্ধান্ত বাতিল করে আগের মতো পর্যটক যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হোক

কক্সবাজার ট্যুর অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন (টুয়াক) সভাপতি রেজাউল করিম বলেন, পরিবেশের প্রতি আমাদের কোন বিরোধ নেই। আমরা চাই পরিবেশ ঠিক রেখে পর্যটনকে বাঁচিয়ে রাখা হোক। সিজন বাদ দিয়ে সারাবছর উন্নতমানের নৌযান ব্যবস্থা করে পর্যটকের চলাচলের ব্যবস্থা করা হলে পর্যটকের চাপ কমবে। 

এদিকের আন্দোলনের কারণে চারপাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। যান চলাচল বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েছে পর্যটকরা। মেরিন ড্রাইভ সড়কসহ পর্যটন নগরীর পুরো সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

আইএম/এমএইচএস

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন