Logo

সারাদেশ

গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ২ দোকান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৯

অ
গাজীপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ২ দোকান

গাজীপুরের ডুয়েট বিশ্ববিদ্যালয় গেট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একটি টিনশেড কাপড়ের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে পাশের ওয়ার্কশপ দোকানে। এতে দুটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশন থেকে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, এ বিষয়ে এখনো নিশ্চিত তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার মো. আব্দুস ছামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

স্থানীয়দের জানান, আগুন লাগার সময় দোকানগুলো বন্ধ ছিল। তাই হতাহতের কোনো ঘটনা ঘটেনি। 

এমএএস/এমবি 

Logo
সম্পাদক ও প্রকাশক মোস্তফা কামাল মহীউদ্দীন